মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩১ জন বেসামরিক নাগরিক ও ৯ জন সেনা সদস্য।
শুক্রবার (১৪ ফেব্রয়ারী) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গ্রাম প্রধান আলে ওসমানি বারে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রায় ৩০ বন্দুকধারী এই হামলা চালিয়েছে। বাড়ি ও শস্য পুড়িয়ে দেওয়া হয়েছে। গবাদি পশুগুলোও পুড়িয়ে হত্যা করা হয়েছে অথবা সেগুলো নিয়ে যাওয়া হয়েছে।’
এ হামলার পর থেকে ২৮ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। হামলার জন্য তিনি দোগন গোষ্ঠীর শিকারি দলকে দায়ী করেছেন।
মালিতে প্রায়ই দোগন ও ফুলানি গোষ্ঠীর মধ্যে সংঘাত-সহিংষতার ঘটনা ঘটে। শতাব্দির পর শতাব্দি ধরে দোগন সম্প্রদায় মধ্য মালিতে বাস করে আসছে। ঐতিহ্যগতভাবে তারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। আর ফুলানি সম্প্রদায় পশু পালন ও বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।
এর আগে গত মার্চে দেশটির ফুলানি গ্রামে দোগন সম্প্রদায়ের হামলায় ফুলানি গোষ্ঠীর ১৬০ জন নিহতের ঘটনা ঘটেছিল।
Related News
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More



Comments are Closed