গোদাগাড়ীতে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রাক ও মিনি পিকআপের সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ীতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন হলেন- ঢাকা সাভার এলাকার মুটের চর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (১৮)। নিহতরা থাই গ্লাসের দোকানের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, রাজাবাড়ী মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছেন আরো তিন জন। পিকআপটি চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলো। আর সড়কের পাশে ট্রাক রেখে চালক ও হেলপার পাশের হোটেলে নাস্তা করছিলেন। এ ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed