বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে ট্রাক চাপায় আব্দুল্লাহ ফকির (১৫) নামে এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে চিতলমারী উপজেলার কুণিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার ফকির কুনিয়া গ্রামের আহাদ ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, পিরোজপুরের ভান্ডরিয়া এলাকার উদ্দেশে গোপালগঞ্জ থেকে আসা একটি রডভর্তি ট্রাক চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা চালক আব্দুল্লাহ ফকির ঘটনাস্থলে মারা যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন লাগিয়ে দেন এবং চালককে আটক করে পুলিশে দেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণে আনে।
মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি শরিফুল হক।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed