নবীগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নাসির উপজেলার গোপীবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বয়লারের শ্রমিক নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন পাঁচ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের চুলা অনেক দিনের পুরাতন। হয়তো এ কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed