Main Menu

হবিগঞ্জের এপিপি ফারুক আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ আদালতের এডিশনাল পিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক আর নেই। বুধবার ভোর ৪ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

তিনি হার্টের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও তৃণমূল লোকের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন চৌধুরীসহ প্রমুখ শোক প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed