Main Menu

১৪৪ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক সম্রাট ছালিক মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত ১ টায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানের নেতৃত্বে থানার তদন্ত অফিসার উত্তম কুমার ও অফিসার অপারেশন আমিনুল ইসলামসহ একদল পুলিশ প্রায় ১ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন।

মাদক সম্রাট ছালিক মিয়া বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহর ছেলে।

ছালিক মিয়া এর আগেও ২০১৬ সালের ১৮ মার্চ বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার হয়েছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসাধু কিছু জনপ্রতিনিধি ও সরকার দলীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের মাসিক চাঁদা দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে আসছিল এই মাদক ব্যবসা। তবে তার বেশির ভাগ ক্রেতারা হচ্ছেন নবীগঞ্জের বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদে থাকা ধনাট্য ব্যক্তি, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্টান সুগন্ধায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed