ইতালিতে সড়কে ঝরলো ৬ জার্মানির প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে মাতাল চালকের বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিলো ছয় জার্মানি পর্যটকের প্রাণ। পুলিশ জানিয়েছে, উত্তর ইতালির একটি শহরে সড়ক দুর্ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে। এ সময় আরও এগারো জন গুরতর আহত হন।
রবিবার (৫ জানুয়ারি) ভোরে দক্ষিণ টায়রোলের লুটাচ শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সাংবাদ রয়টার্স
পুলিশ মুখপাত্র জানান, ২৭ বছরের ওই চালককে আটকের পর দেখা যায় সে মাদকাশক্ত ছিল। এরই ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এ দুর্ঘটনার খবর পেয়ে দেশটির ১৬০ নিরাপত্তাকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাটি ইতালির লুটাগো শহরের কাছে একটি পর্যটন এলাকায় ঘটেছে। যে সময় সকল পর্যটকরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সীমান্তবর্তী ইতালির ছোট শহর লুটাচ ও লুটাগো। শীতের মৌসুমে খেলাধুলার জন্য খুবই উপযোগী। তাই এ সময়ে বিভিন্ন দেশ-বিদেশি পর্যটকরা এ শহরে বেড়াতে আসেন।
এর আগে, গত সপ্তাহে ইতালির দক্ষিণ টাইরোলে একটি জলাবদ্ধতায় তিনজন জার্মানি মারা গেছেন। যাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম কাজ করছে।
Related News
পাকিস্তানে ঘন ঘন ভূমিকম্প, আতংক
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ঘন ঘন ভূমিকম্পে আতংকে সারাদেশ। তবে এখন পর্যন্ত এইRead More
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা ইরানের
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছেRead More



Comments are Closed