সিলেট শিল্পকলায় ভর্তি আবেদন শেষ ৯ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেলা শিল্পকলা একাডেমি সিলেটে প্রতি বছরের ন্যায় ২০২০ শিক্ষাবর্ষে শিশু বিভাগের আওতাধীন সংগীত, নৃত্য ও চারুকলা এবং সাধারণ বিভাগের আওতাধীন সংগীত, নৃত্য, চারুকলা, আবৃত্তি, নাটক ও তবলা বিষয়ে ভর্তির ফরম বিতরণ চলছে।
শিশু বিভাগের ক্ষেত্রে ৬ থেকে ১১ এবং সাধারণ বিভাগের ক্ষেত্রে ১২ থেকে ৩৫ বছর বয়সের আগ্রহী প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ সাপেক্ষে পূরণকৃত ফরম জমা দিতে পারবেন।
আবেদন ফরমের সঙ্গে ১ কপি রঙিন পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয় পত্র কিংবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি জমাদানের মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
সিলেট জেলা শিল্পকলা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ জানুয়ারি সকাল ৯ টা ৩০ মিনিটে সংগীত শিশু বিভাগ এবং বিকাল ৩ টায় নৃত্য শিশু বিভাগ ও বিকাল ৪ টায় নৃত্য সাধারণ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৩ জানুয়ারি সকাল ৯ টা ৩০ মিনিটে চারুকলা শিশু ও বিকাল সাড়ে ৩ টায় তবলা সাধারণ; ১৪ জানুয়ারি সকাল সকাল সড়ে নয়টায় সংগীত সাধারণ বিভাগ; বিকাল ৩টায় আবৃত্তি; ৪টায় নাটক এবং ১৫ জানুয়ারি সকাল ৯ টা ৩০ মিনিটে চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রেরিত এ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
Related News
সিলেটে সিসিটিভি খুলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি, ফ্ল্যাট দখলের চেষ্টা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের তথ্য গোপন করে প্রতারণা, ছোট ভাইয়ের কাছ থেকেRead More
সিলেটে সড়ক-ফুটপাত দখল, ৩০ হকার জেলহাজতে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবংRead More



Comments are Closed