সিলেটে দু’দিন ব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সিলেটে প্রথমবারের মতো গিনেজ রেকর্ডধারী সুদর্শন দাশ’র দু’দিন ব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালা শুরু হয়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন প্রায় ২৫ জন তবলা শিল্পী ও শিক্ষার্থী।
চট্টগ্রাম সমিতি-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহযোগিতায় বীর চট্টলার কৃতিসন্তান তাল ও লয়ের বৈচিত্র্যময় পরিবেশনার অন্যতম শিল্পী পণ্ডিত সুদর্শন দাশ’র দু’দিন ব্যাপী কর্মশালা শেষ হবে ৬ জানুয়ারি সোমবার।
তবলা বিশারদ সুদর্শন দাশ ২০১৬ সালে তবলা ম্যারাথনে একটানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট, ২০১৭ সালে ঢোল ম্যারাথনে ২৭ ঘণ্টা, ২০১৮ সালে ড্রামরোল ম্যারাথনে ১৪ ঘণ্টা ও ২০১৯ সালে ড্রামসেট ম্যারাথনে ১৪০ ঘণ্টা ৫ মিনিট বাজিয়ে ৪টি বাদ্যযন্ত্র সঙ্গীতে গিনেজ ওয়ার্ল্ডে রেকর্ড গড়েন।
বিশ্বের খ্যাতনামা শিল্পীদের সাথে তিনি তবলা সংগত করেছেন। তিনি লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘তবলা এন্ড ঢোল একাডেমী লন্ডন’।
এদিকে, বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সুদর্শন দাশ তার রেকর্ডকৃত বাদ্যযন্ত্রের একক পরিবেশনা সিলেটের সংস্কৃতিপ্রেমী দর্শকদের সামনে তুলে ধরবেন।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সুদর্শন দাশ’র অনুষ্ঠান সফলে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
Related News
শহীদ জিল্লুল হক জিল্লুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ জিল্লুল হক জিল্লুর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিল্লুল হকRead More
সিলেটে এম ডব্লিউ ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নতুন রিক্সা বিতরণ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ মহল্লায় এম ডব্লিউ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছলRead More



Comments are Closed