সিলেটে ১০ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারপাড়ার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহৃত ‘রমনা’ব্রান্ড নামের ১০লক্ষ টাকার মূল্যের ২ লক্ষ ২০ হাজার শলাকা সিগারেট আটক করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসকল অবৈধ সিগারেট আটক করা হয়।
কাস্টমস এক্সাইজ ওভ্যাট কমিশনারেট সিলেট উপ-কমিশনার মো. ছৈয়দুল আলমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, রাজস্ব কর্মকর্তা নুরুল ইসলাম, এআরও কর্মকর্তারাসহ বেশ কয়েকজন।।
এ ব্যাপারে কাস্টমস উপ কমিশনার ছৈয়দুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ”রমনা” সিগারেট আটক করা হয়। চালানটি চটগ্রামের জামিল অ্যান্ড সন্সের মাধ্যমে প্রেরণ করা হয় সিলেটের মুহাম্মদ নজরুল হকের কাছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেটে কম্পিউটারের দোকানে আগুন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মীরবক্সটুলার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।Read More
এমসি কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’Read More



Comments are Closed