জকিগঞ্জ মডেল মসজিদের স্থান নিয়ে মতবিরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: মডেল মাদ্রাসা ও সাংস্কৃতিক কেন্দ্রের স্থান নির্বাচনে অনিয়মের কারণে ফুঁসছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সর্বস্থরের জনসাধারণ। এ ব্যাপারে তারা ধর্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উকিল নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি মামলা ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক উন্নয়ন পরিষদ জকিগঞ্জের নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়েছেন।
পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সত্তে¡ও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের প্ররোচরণায় তারই বাড়ির পাশের রহমানীয়া শাহী ঈদগাহকে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য নির্বাচন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠিয়েছেন বলেও তারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
জকিগঞ্জ নাগরিক উন্নয়ন পরিষদের পক্ষে সেক্রেটারি মুফতি রশিদ আহমদ তার বক্তব্যে বলেন, সিলেট-জকিগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত উপজেলার ভরণস্থ মোহাম্মদি শাহী ঈদগাহে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ সচেতন মানুষের সুপারিশ সংবলিত একটি দরখাস্ত উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। এরপর দুটি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রস্তাবটি উত্থাপন করেছিলেন জকিগঞ্জ ৫ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান। সভায় সিদ্ধান্ত হয় ৩টি আবেদনের মধ্যে সরকারি নীতিমালা ও ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুযায়ী যেটি অধিকতর যৌক্তিক প্রস্তাব হবে সেখানেই মডেল মসজিদ ও সাংস্কৃকিত কেন্দ্র নির্মাণ হবে। এ অবস্থায় ২০১৯ সালের ৩ এপ্রিল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ ও সচেতন মানুষের মতামত উপেক্ষা করে শাখরপুর মৌজার রহমানীয়া শাহী ঈদগাহকে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য নির্বাচন করে প্রস্তাব পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, তার এই প্রস্তাব সম্পূর্ণ নীতিবহির্ভূত এবং সরকারের নীতিমালার বাইরে গিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই তিনি এমন প্রস্তাব পাঠিয়েছেন। কারণ, সেটি নীতিমালা অনুযায়ী উপজেলা ও জেলা সমন্বয় সভায় আলোচনা ছাড়াই গোপন প্রক্রিয়ায় কাজটি করেছেন। নীতিমালা অনুযায়ী যতটুকু জায়গা প্রয়োজন রহমানী ঈদগাহে তার চেয়ে ৮ ডেসিমিল জায়গা কম রয়েছে এবং আশপাশে কোন খাস জমি যেমন নেই তেমনি তার অবস্থান এলজিইডির একটি ছোট লিংক রোডের পাশে। এর ২শ’ মিটারের মধ্যে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, একটি বড় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং একটি ইউনিয়ন অফিসের কর্মকর্তা কর্মচারী ও সেখানে আসা সেবা প্রার্থীরা সুবিধা পাবেন। এই প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ পৃথকভাবে যথাযত কর্তৃপক্ষ বরাবর মোহাম্মদী শাহী ঈদগাহে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আবেদনও করেছেন। এখানে যেমন প্রচুর মুসল্লির সমাগম হবে তেমিন মসজিদ পাঠাগারে বই পড়ার জন্য জ্ঞান পিপাসুদেরও সমাগত হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুূফতি রশিদ আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ জানান, মূলতঃ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে নিজের বাড়ির পাশের ঈদগাহে মডেল মসজিদ স্থাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রভাবিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় প্রকল্পটি যাতে লোকচক্ষুর আড়ালে থেকে এটিও তার একটি হীন উদ্দেশ্য। এ ব্যাপারে তারা ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামি ফাউন্ডেশনের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উকিল নোটিশ পাঠালেও এখনও এর কোন জবাব পাননি তারা। প্রকল্পটি বর্তমানে স্থগিত রয়েছে। এখন আমরা প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহনের পাশাপাশি তুমুল আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। তারা দ্রত পণঃতদন্তের মাধ্যমে নীতিমালা অনুয়ায়ী স্থান নির্বাচনের জন্য সিলেটের জেলা প্রশাসকসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষে দ্রত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জকিগঞ্জ নাগরিক উন্নয়ন পরিষদের সভাপতি শাব্বীর আহমদ, সহ-সভাপতি রেজাউল করিম জালালী, সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, ৫ নম্বর জকিগঞ্জ ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সদস্য- আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মালিক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, আব্দুল মুতলিব, সিলেট মহানগর শাখা শ্রমীক লীগের সহ সভাপতি সালাউদ্দিন একরাম, আব্দুর রহমান সিদ্দিকী, হুমায়ুন কবির শামীম ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed