Main Menu

বিয়ানীবাজারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামাপাতন গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ। নিহত হামিদা বেগম (৩৮) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

জানা যায়, সকালে নিহত হামিদা বেগমের স্বামী কাজের জন্য বাইরে ও সন্তানরা স্কুলে চলে যায়। এই ফাঁকে তিনি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত লাশ এসে দেখতে পান আত্মীয়রা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানা পুলিশ ধারণা করছে, হামিদা বেগম বিভিন্ন রোগে আক্রান্ত। তাছাড়া পারিবারিক কলহ ও আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্যে তিনি আত্মহত্যা করেছেন।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, হামিদা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed