সিলেট-ঢাকা রুটে ট্রেনের সূচিতে পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই রেলওয়ে পূর্বাঞ্চলের ২৬টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সিলেট-ঢাকা রুটের ট্রেনের সূচিতেও আসছে পরিবর্তন। নতুন এ সময়সূচি আগামী ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন সূচিতে ঢাকা-সিলেট রুটের পারাবত ঢাকা থেকে সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত সিলেট থেকে বেলা ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিটে, সিলেটগামী জয়ন্তিকা ঢাকা থেকে বেলা ১১টা ১৫ মিনিটে, ঢাকাগামী জয়ন্তিকা সিলেট থেকে সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে, সিলেটগামী উপবন ঢাকা থেকে রাত ৯টা ৫০-এর পরিবর্তে ছাড়বে ৮টা ৩০ মিনিটে, ঢাকাগামী উপবন সিলেট থেকে রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে এবং ঢাকাগামী কালনী সিলেট থেকে সকাল ৭টার পরিবর্তে ছাড়বে ৬টা ১৫ মিনিটে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed