Main Menu

ধলাই নদে অভিযান, ২২ লাখ টাকার যন্ত্রাংশ ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ধলাই নদে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন, ১ হাজার ফুট পাইপ এবং ১২টি নৌকা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ধলাই সেতুর এলাকায় এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য।তবে অভিযানের আগেই পাথর উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আর্চায্য জানান, ‘পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ধলাই ব্রীজের পাশে কলাবাড়ি গ্রামের একটি চক্র নদীকে জায়গার মলিক দাবি করে গত কয়েকমাস থেকে কয়েক দফায় পাথর উত্তোলনের চেষ্টা চলাচ্ছে।

Share





Related News

Comments are Closed