লিডিং ইউনিভার্সিটিতে এমএসসি ইন সিএসই প্রোগ্রাম চালু
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এ প্রোগ্রামটি পরিচালনার অনুমোদন দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
প্রোগ্রামটির অনুমোদন দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, এর ফলে সিলেটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর শিক্ষার আরও সুযোগ সৃষ্টি হলো।
লিডিং ইউনিভার্সিটির ভর্তি অফিস জানায়, আইটি এবং সিএসই বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্নকারী অথবা বিজ্ঞান বিভাগ থেকে চার বছরের স্নাতক ডিগ্রী সম্পন্নকারী শিক্ষার্থীবৃন্দ স্প্রীং ২০২০ সেমিস্টার থেকেই এ প্রোগ্রামটিতে ভর্তি হতে পারবেন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed