সিলেটে জেএসসিতে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭শ ৭৩ জন। এবার সিলেটে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) হাবিবা বাছিত বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।
দেশের আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।
২০১৮ শিক্ষাবর্ষে সিলেটে পাসের হার ছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed