Main Menu

সিলেটে মামলার আলামতের অবশিষ্ট ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিচারাধীন বিভিন্ন মামলার সংরক্ষিত আলামতের অবশিষ্ট বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। আদালত থেকে অনুমতি পাওয়ার পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় ডিসি অফিস চত্বরে অবস্থিত পরিত্যাক্ত বিল্ডিংয়ের উত্তর পাশে ১ম মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের উপস্থিতিতে তা ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল হাশেম, সিএসআই মো. আইয়ুব আলী, এএসআই মো. ওসমান, পুলিশ সদস্য পিযুষ রঞ্জন বিশ্বাস, মো. রাসেল মিয়াসহ অন্যরা এ কাজে সহযোগিতা করেন।

ধ্বংস করা মাদকদ্রব্য হচ্ছে- ১,৬২৭ লিটার চোলাই মদ (বাংলা মদ), ১৩৫ বোতল ফেনসিডিল, ৬.৭৩৫ কেজি গাঁজা, ৪১৮ বোতল ভারতীয় মদ, ২,৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩,০১,৬৩৫ শলাকা বিদেশী সিগারেট ও ৭,৪২,০০০ শলাকা ভারতীয় বিড়ি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান- আদালতে বিচারাধীন ৫৪টি মামলার জব্দকৃত আলামতের নমুনা সংরক্ষণ করে বাকী আলামত ধ্বংসের আবেদন করলে বিচারকগণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংসের অনুমতি প্রদান করেন। আদালত থেকে অনুমতি পাওয়ার পর বুধবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share





Related News

Comments are Closed