মুজিবুর রহমান ভাদেশ্বরীর দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রখ্যাত আলেম সিলেট নগরীর দক্ষিন সুরমা এলাকার রেলগেইট জামে মসজিদের প্রধান খতিব মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরী আর নেই। আশেকান মুরিদান মুহিব্বিনসহ সকলকে কঁদিয়ে বুধবার সকালে চির বিদায় নিয়েছেন তিনি।
এদিন ভোর ৫টা ৪০ মিনিটে সিলেট ওসমানী হাসাপাতালে ইন্তোকল করেন তিনি। (ইন্নালিল্লাহি ………রাজিউন)। নগরীর কুয়াপারস্থ নিজ বাস ভবনে ভোর সাড়ে ৪টায় অজু পড়ার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৬৬ বৎসর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য মুরিদান ভক্ত ও আশেকান রেখে গেছেন।
তিনি উপ মহাদেশে ওলীকুল শিরোমনি শামসুল উলামা আল্লামা ফুলতলী (র:) অন্যতম খলিফা ছিলেন। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন জেলায় তার ভক্ত ও আশেকান রয়েছেন। তিনি জালালপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক, ওসমানীনগরের গোয়ালাবাজার খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।
তার পিতা মাওলানা শেখ আব্দুর রকিবও একজন খ্যাতিমান আলেম ছিলেন। বুধবার বাদ আসর মরহুমের নিজ বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে তার পিতার কবরের পাশে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
জানাযা পূর্ব বক্তব্য রাখেন- চান্দাইরপাড়া আলীয়া মাদরাসার প্রিন্সিপাল সরওয়ার জাহান, জালালপুর আলীয়া মাদরাসার প্রিন্সিপাল জফরুদ্দিন আবদুল মুনিম, মাওলানা আব্দুল আলীম ছহেবজাদায়ে বরণী, সুপ্রিমকোর্টে আইনজীবী অ্যাডভোকেট আখতারুজ্জামান ও মরহুমের বড় ছেলে শেখ আব্দুল আজিজ সুজা প্রমুখ।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed