Main Menu

কমলগঞ্জে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত হতদরিদ্র পরিবারের মাঝে সাড়ে ৩শ’ কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হক।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলী, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক আহমেদুজ্জান আলম, ইউপি সদস্য রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, কৃষ্ণলাল দেশওয়ারা, সাবিদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য সুমিত্রা বালা নুনিয়া ও রিনা বেগম প্রমুখ। অনুষ্টানে ইউনিয়নের ৫টি ওয়ার্ডের সাড়ে তিন শতাধিক শীতার্থ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed