বিশ্বনাথে তিন ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : ভ্রাম্যমান আদালতের অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লা বাজারে ‘দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ন পণ্য রাখার’ অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লা বাজারের ‘জাকারিয়া এন্ড কামাল ষ্টোর ৫ হাজার টাকা, সুমন ভেরাইটিজ ষ্টোর ১ হাজার ৫শত টাকা ও মালা বিবি ষ্টোর ২ হাজার টাকা।
সোমবার বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানটি পরিচালিত হয়। উপজেলা স্যানেটারী কর্মকর্তা অলিক গোবিন্দ সরকার, এসময় একদল থানা পুলিশ ও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পর্যায়ক্রমে সবকটি বাজারের অভিযান পরিচালিত হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটকRead More
গোলাপগঞ্জে ফসলী জমি থেকে রাতে কৃষকের পাকা ধান কেটে নিল কে!
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে রাতের অন্ধকারে ক্ষেতের ফসলী জমি থেকে কৃষকের ধান কেটে নিয়ে গেছে কেRead More



Comments are Closed