Main Menu

সালমান শাহ মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

Manual3 Ad Code

রোববার (২২ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ নতুন এ দিন ধার্য করেন।

একই সঙ্গে পিবিআইকে দ্রুত অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দেন আদালত।

Manual8 Ad Code

২০১৬ সালের ৬ ডিসেম্বর আদালত এ মামলা অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন।

Manual8 Ad Code

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলা সিনেমার নায়ক সালমান শাহ’র মৃত্যু হয়। রাজধানীর ১১/বি নিউ ইস্কাটন রোডের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন। যা পরবর্তীতে রূপান্তরিত হয় হত্যা মামলায়। চূড়ান্ত প্রতিবেদনে আসে আত্মহত্যা করেছেন সালমান শাহ। এ নিয়ে রিভিশন দায়ের করে সালমানের পরিবার। এক পর্যায়ে মা নীলা চৌধুরী বাদী হিসেবে আসেন।

Manual3 Ad Code

আগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করে নীলা চৌধুরী ছেলে সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, এফডিসির সহকারী নৃত্য পরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহপরিচারিকা মনোয়ারা বেগম।

দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০১৬ সালের ৬ ডিসেম্বরে আদালত পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। এরআগে র‌্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হলেও দায়রা জজ আদালতে তা আটকে যায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code