সিলেটে সপ্তাহব্যাপী বইমেলা শুরু সোমবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হচ্ছে সোমবার (২৩ ডিসেম্বর)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বইমেলায় থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমি বাংলার সন্তান নামের স্টল যেখানে নিজের তোলা ছবির প্রদর্শনী করা যাবে।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক, সমৃদ্ধ ইতিহাস জানানোর পাশাপাশি বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করাই এই বইমেলার মূল লক্ষ্য।
এমনটাইন জানালেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বইমেলা উদ্বোধন করবেন সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের কমিশনার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
মেলায় ৬০টি স্টল এবং ঢাকা থেকে ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed