সিলেটে উদযাপিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হচ্ছে। সিলেট জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট প্রেসক্লাব, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পন করা হয় পুষ্পস্তবক।
সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ দলের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর সিলেটের বুদ্ধিজীবীদের কবরে মহানগর আওয়ামী লীগের পক্ষ দোয়া পরিচালনা করেন বদর উদ্দিন আহমদ কামরান।
সিলেট বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরামসহ বিভিন্ন সংগঠন।
প্রসঙ্গত, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed