জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে নিজপাট এলাকার গন্যমান্য ব্যক্তিগণের সমন্বয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল।
সভায় বক্তারা বলেন, জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা করা এখন সময়ের দাবী। স্থানীয় সরকার বিভাগের পৌরসভা নীতিমালা মতে জৈন্তাপুর পৌরসভা গঠন করার মত যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। জৈন্তাপুর উপজেলা সদরের নিজপাট নগরী এক সময়ে তৎকালীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী ছিল। এখানকার জনসংখ্যা, ভোটার, আয়তন, জনসাধারনের পেশা, জনসংখ্যার ঘনত্ব সহ সব মিলিয়ে পৌরসভা গঠন করার মত উপযুক্ত এলাকা হিসাবে বিবেচনা করা জনগনের প্রাণের দাবী।
জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা করতে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে এলাকাবাসীর পক্ষ হতে এই দাবী জানানো হয়।
সভায় বিস্তারিত আলাপ আলোচনা করে “জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন পরিষদ” নামে পৌরসভা বাস্তবায়নের লক্ষে ৭১ সদস্য বিশিষ্ট একটি জেনারেল কমিটি এবং ১৩ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি গঠন করা হয়েছে।
উভয় কমিটিতে আহবায়ক হিসাবে আতাউর রহমান বাবুল ও সদস্য সচিব হিসাবে সাংবাদিক নূরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- হায়দার আলী, আব্দুল মতিন শাহীন, হাসিনুল হক হুসনু, শফিকুর ইসলাম পাঠোয়ারী, সজিদ মোহন ধর, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির, আমিনুল ইসলাম সোহেল, শামীম আহমদ, এনামুল হক, শফিকুল ইসলাম।
সাংবাদিক নূরুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সমাজসেবী মোঃ হায়দর আলী, আব্দুল মালিক পাখি, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার দে, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী মোঃ আনোয়ার হোসেন, মাস্টার শওকত হায়াত খান, আব্দুল মতিন শাহীন, আমিরুল আলম, হাসিনুল হক হুসনু, মোঃ মাহমুদ আলী, শফিকুল ইসলাম পাঠোয়ারী, নিজাম উদ্দিন, মো: আব্দুর রব, মুহিব আলী, শফিকুল ইসলাম, ফিরোজ উদ্দিন, আমিনুল ইসলাম সোহেল, এনামুল হক, মোঃ সামছুদ্দিন, গোলাম করিম(কন্টু), মাসুক আহমদ, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, মোঃ রেজওয়ান করিম সাব্বির, সজিত মোহন ধর, শামীম আহমদ, প্রবাসী বাবুল মিয়া, ফয়েজ আহমদ, মোস্তাক আহমদ, শাহীন আহমদ ও ফারুক আহমদ।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed