Main Menu

সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগীয় জার্নালিস্ট ফোরাম এর সাথে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এক মতবিনিময় সভা বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর চৌকিদেখীস্থ সিলেট সদর ডিআইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিলেটের আহবায়ক (কনভেনার) সাংবাদিক মঞ্জুর হোসেন খান।

সভার শুরুতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রাম অফিসার সাফাত রহমান বন্ধুর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং বাংলাদেশে এমএসএম ও এইচআইভি এইডস বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় হিজড়াদের সমস্যা ও তাদের অধিকার নিয়ে ব্যাপক আলোচনা ও বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়। সভায় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে হিজড়া জনগোষ্ঠীকে সহযোগিতার আহবান জানানো হয়।

এছাড়াও বিভিন্ন পত্রিকা, বেতার ও টেলিভিশনে প্রতিনিয়ত এইডস আইভি সম্পর্কিত তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন- ইউএনবির সিলেট প্রতিনিধি মোহামদ মহসীন, বাংলাদেশ বেতারের প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার সাত্তার আজাদ, চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি ও বন্ধুর কো-কনভেনার সাদিকুর রহমান সাকি, নিউ ইয়র্ক মেইলের সিলেট প্রতিনিধি অমিতা সিনহা, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed