Main Menu

সিলেটে মদসহ ৬ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল মদসহ ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের বহন করা একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বটেশ্বরস্থ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে রাস্তার উপর চেকপোষ্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে রাস্তার উপর চেকপোষ্ট বসায় পুলিশ। একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রত গতিতে গাড়ী চালিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে উক্ত সিএনজি অটোরিক্সাটি আটক করে। পরে তাদের গাড়ী থেকে ২০ বোতল মদ উদ্ধার করে পুলিশ। এসময় গাড়ীতে থাকা ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নীলফামারী জেলার জলডাক থানার শিমুল বাড়ী গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের পুত্র রতন রায় (২৫), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার পাড়াগাঁও গ্রামের সিরাজুল হকের পুত্র জুবাইদুল (২৩), হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের এনামুল হকের পুত্র রাকিবুল হাসান (২২), বগুড়ার শেরপুরের জয়লাজুয়ান গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র রাকিব শাহরিয়ার(২৩), নেত্রকোনার চন্দপুর গ্রামের সুলতান মিয়ার পুত্র সজিব (২৫) ও একই জেলার বারহাট্রা থানার বাখরা গ্রামের ইসাব উদ্দিনের পুত্র কামরুল (৩০)।

তাদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। তারিখ ১২/১২/২০১৯ইং।

Share





Related News

Comments are Closed