Main Menu

১৫ ডিসেম্বর চালু হচ্ছে সাদাপাথর বাস সার্ভিস

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সালুটিকর, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, হাদারপাড়, রাধানগর বাস, মিনিবাস মটর মালিক সমিতির অধীনে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ-সাদাপাথর রুটে ২১টি নতুন বাস নিয়ে সাদাপাথর পরিবহন স্পেশাল গেইট লক বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামি ১৫ ডিসেম্বর দুপুরে এ বাস সার্ভিসের যাত্রা শুরু হবে।

Manual7 Ad Code

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

Manual7 Ad Code

প্রেস কনফারেন্স লিখিত বক্তব্য পাঠ করেন বিসিবির (বাংলাদেশের ক্রিকেট কমিটির পরিচালক) ও মালিক সমিতির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ও মালিক সমিতির সদস্য এ টি এম সুয়েব, সিলেট চেম্বারের পরিচালক ও মালিক সমিতির সদস্য আব্দুর রহমান জামিল, মোস্তফা হোসেন কোরেশী, মালিক সমিতির সদস্য প্রদিপ কর্মকার, সিলেট জেলা সড়ক পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ জিয়াউল কবির পলাশ, সিলেট কোম্পানিগঞ্জ ও ভোলাগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি রিমাদ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য খলিল আহমদ, উপদেষ্টা সাবাজ মিয়া, সিলেট জেলা শ্রমিকক ইউনিয়ন কার্যকরি সভাপতি মো. রুনু মিয়া, সহ-সভাপতি মো. শাহ জামাল, সিলেট জেলা সড়ক পরিবহণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহ-সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক সুনাফর আলী, লাকী, প্যানেল মেম্বার হারিছ আহমদ, বেলাল আহমদ মো, হাফিজুর রহমান হাবিব, সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ শ্রমিক উপ-কমিটির সভাপতি মো. সফিক মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, নিটল মটরস লিমিটেড এর ডিস্টিভিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও বাস ডিবিশনের ইনচার্য শাহ মো. বাহাদুর আলম।

Manual2 Ad Code

সাদাপাথর পরিবহন’ মালিকদের পক্ষে লিখিত বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থায় অভুতপূর্ব সাধিত হয়েছে। বিশেষ করে সিলেট হইতে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ রুট এর অন্যতম উদাহরণ। বাংলাদেশের পর্যটন জেলার প্রাণ কেন্দ্র সিলেট জেলা সকলের নিকট সুপরিচিত। বিশেষ করে ভোলাগঞ্জ, সাদাপাথর বিশেষ আকর্ষণীয় পর্যটন স্থান দেশী-বিদেশী পর্যটকদের কাছে আর্কষনীয় হয়ে উঠেছে। কিন্তু দূর্ভাগ্যবশত: সিলেট হতে কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, সাদাপাথর রুটে মানসম্মত, নিরাপদ, আরামদায়ক পরিবহণ সেবা না থাকার কারণে বিভিন্ন ধরনের অবৈধ ত্রি-হুইলার, ফিটনেস বিহীন ও অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন দ্বারা বিভিন্ন প্রান্ত হতে পর্যটকরা, সাধারণ জনগণ যাতায়াত করে আসছেন এবং বিভিন্ন স্থান হতে আসা পর্যটকদের কাছে সাদাপাথরসহ অন্যান্য পর্যটক স্থানগুলো আকর্ষনীয় হারাচ্ছে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির তথ্য মতে বাংলাদেশের প্রতি বছর সড়ক দূর্ঘটনা একটি বিরাট অংশ এ সকল অবৈধ ও অনুমোদনহীন যানবাহন দ্বারা সংগঠিত। যাত্রী সাধারণ ও পর্যটকদের বিশেষ সুবিধার জন্য বিআরটিএ অনুমোদিত সাদাপাথর পরিবহন আরামদায়ক ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা। সাদাপাথর পরিবহনের প্রতিটি বাসে উচ্চ প্রযুক্তির ওয়াইফাই ও আধুনিক ই-টিকেটিং এর ব্যবস্থা। বিজয়ের মাসে ১৫ ডিসেম্বর দুপুর ১২টায় এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ঐ দিন প্রত্যেক যাত্রী ও পর্যটকদের জন্য টিকেটের সাথে ১টি বিশুদ্ধ মিনারেল পানি ও স্ন্যাকস এর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে যাত্রীদের জন্য শিতাতপ নিয়ন্ত্রিত কাউন্টার সহ মহিলা ও পুরুষদের আলাদা বসার সু-পরিসর ব্যবস্থা। ভোলাগঞ্জ হতে সাদাপাথর যাওয়ার জন্য নৌকাঘাটে ‘সাদাপাথর পরিবহন’ নামে বিশেষ নিরাপদ নৌকার ব্যবস্থা। ইতিমধ্যে www.shadapathorparibahan.com নামে একটি ওয়েব সাইট ডেভেলাপ করা হয়েছে। তারই পাশাপাশি সাদাপাথর পরিবহন নামে একটি মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। যা আগামী ১৫ ডিসেম্বর উদ্বোধনের দিন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code