মোটরসাইকেল থেকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিজয় স্মরণীতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আকতার জুই (২৪) মারা গেছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গেল ৩০ নভেম্বর শনিবার সকালে রাজধানীর পূর্ব কাজীপাড়া থেকে উবারের মোটরসাইকেলে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় বিজয় স্মরণী মোড়ে হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুঁই। এর পর তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।
নিহত জুঁই ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী এবং রাজধানীর পূর্ব কাজীপাড়ার বাসিন্দা আবুল কালামের মেয়ে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed