Main Menu

সিলেটে মসজিদের মিনার ধসে আহত দুই

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের প্রবেশপথের মিনার অপসারণকালে ধসে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ সময় একটি বিদ্যুতের পোলও হেলে পড়েছে সড়কে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াসড়ক জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। এজন্য প্রবেশপথের পুরাতন মিনার অপসারণ করা হচ্ছে। সকালে সিটি কর্পোরেশনের একটি বুলডোজার তা অপসারণে কাজ করছিল।

Manual4 Ad Code

তখন আকষ্মিকভাবে মিনারটি সড়কের দিকে ধসে পড়লে সড়ক দিয়ে যাতায়তকারী দুই মোটরসাইকেল আরোহী আহত হন। আহতদের তাৎক্ষণিক পার্শ্ববর্তী উইমেন্স মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে সড়কে ধ্বংস স্তুপ পড়ে থাকায় মীরবক্সটুলা-শাহীঈদগাহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি ইউনিট সেখানে পৌঁছে ধ্বংসস্তুপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Manual6 Ad Code

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি আহতদেরও দেখে এসেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code