Main Menu

ঘরের দেয়াল ধসে ১৫ জনের মৃত্যু

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ঘরের দেয়াল ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কইমবাটর জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে এই দেয়াল ধসের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচায় জানা যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে।

Manual8 Ad Code

গত দুদিন চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর কারণে সোমবার সকালে তামিলনাড়ুর মেট্টুপালায়াম জেলার নাদুর গ্রামের চারটি ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে।

দেয়ালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

জানা গেছে, গত দুদিনের বৃষ্টিতে ওই রাজ্যের পাঁচজন প্রাণ হারান। বৃষ্টির কারণে ওই রাজ্যের কমপক্ষে পাঁচটি এলাকায় সর্ব্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সড়ক পানি জমে যাওয়ায় রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি শহরের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code