বিপিএলের উদ্বোধনীর টিকেট মূল্য ৩০০-১০০০
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এমনকি এর উদ্বোধনী অনুষ্ঠানটাও জমকালো করা হবে। এজন্য এদিন মঞ্চ মাতাবেন বলিউড তারকাদের পাশাপাশি ভারতের সঙ্গীত শিল্পীরাও। তাদের সঙ্গে থাকছে দেশের জনপ্রিয় ব্যান্ড জেমস।
এই গালা অনুষ্ঠান উপভোগ করতে টিকিটের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই বিসিবি রাখতে চায় বলে জানা গেছে।
এ ব্যাপারে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, গ্যালারির টিকিটের দাম ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে রাখা হবে।
তিনি আরো জানান, বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দেশের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। রাতে পারফর্ম করবেন ভারতীয় শিল্পীরা। সালমান খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি সংগীত শিল্পী সনু নিগামকেও আনতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। আর দেশি-বিদেশি শিল্পীর অংশগ্রহণে উদ্বোধন অনুষ্ঠানের টিকিট বিক্রি করা হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর। অনলাইন ছাড়াও মিরপুর বুথে টিকিট পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে বসেই অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed