মাছ ধরা নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নে হাওরে জমি শুকিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ ৩০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে স্থানীয় জনিয়ার হাওরের উত্তর পাড়ে ফটরকান্দি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের শেওতরচর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র লিলু মিয়া ও শাহারচর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আব্দুল হকের অনুসারীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শামছুল হককে (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed