শিক্ষক নিয়োগ দিবে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য রবিবার ১ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের নিয়ম ও ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বরাবর জালালিয়া রোড, শ্রীমঙ্গলের ঠিকানায় ডাক বা সরাসরি পৌছানোর জন্য বলা হয়েছে।
আবেদনপত্রে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সাথে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর নামে পোস্টাল অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা : ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০১৯ইং।
পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)। পদের সংখ্যা: ২।
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যুনতম স্নাতক পাশ। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে।
প্রয়োজনে প্রিন্সিপাল ০১৭৩২-০৯৬৪১২ ও ভাইস প্রিন্সিপাল ০১৭৪১-৪৩৮৭২৪ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
Related News
‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড, যা করতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড, ২০২৭ সালের ফেব্রুয়ারিতেRead More
অস্ট্রেলিয়ায় নতুন ভিসা চালু, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি নাগরিকদের জন্য প্রশিক্ষণভিত্তিক ভিসা চালুর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ১২ নভেম্বরRead More



Comments are Closed