“গসিপ কুইন্স”এর তৃতীয় বর্ষপূর্তি পালিত
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : গসিপ কুইন্স সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের একটি জনপ্রিয় ফেইসবুক গার্লস গ্রুপ। ২০১৬ সালের ২১ নভেম্বর সুনামগঞ্জের মেয়ে সিলমি ইসলাম সাবরিনা প্রথম এটি প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য হচ্ছে ফেইসবুকের এই গ্রুপের মাধ্যমে সিলেট বিভাগের সকল জেলা উপজেলার শিক্ষিত সচেতন মেয়েদের একত্র করা ও পরস্পরকে জানাশুনার মাধ্যমে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা। তাই তিনি তার সাথে তার বন্ধু শারমিন পিয়াকে এই গ্রুপের এডমিন হিসাবে দায়িত্ব দেন। সাথে সাথে বিভিন্ন শহরের অনেক মডারেটরদের এড করেন। এই মুহূর্তে সিলেটের জনপ্রিয় এই গ্রুপের ৩ বছর হয়ে গেছে।
গত ২১ নভেম্বর সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কুলাউড়া এবং ঢাকায় মিলে গ্রুপটির ৩য় বছর উদযাপন করা হয়। এই নিয়ে গ্রুপটির অনেক জনপ্রিয়তা ছড়িয়ে গেছে। গ্রুপটির একমাত্র লক্ষ্য সামনে এগিয়ে চলা এবং গ্রুপটির মাধ্যমে যেন অনেকের সাহায্য হয় সেই ব্যবস্থা করা।
সিলমি ইসলাম সাবরিনা এবার সুনামগঞ্জের মেয়েদের নিয়ে গসিপের ৩ বছর উদযাপন করেছেন। গত ২১ নভেম্বর সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী হোটেলে গসিপের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে তার সাথে তার গ্রুপের মডারেটর রাহিমুন আম্বিয়া, ফাবলিহা বুশরা ও তানুসা তানভিসহ গ্রুপের উদ্যোগী ছাত্রীরা উপস্থিত ছিলেন ৷ তাদের সকলের একটাই চাওয়া এই ছোট গ্রুপটি এক সময় অনেক সমস্যা সমাধানে এগিয়ে আসবে এবং সমাজসেবায় নিযুক্ত হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed