নেত্রকোনায় ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-মদন সড়কের বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ধসে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সারাদিনই সড়কে বন্ধ ছিল যান চলাচল।
এ অবস্থায় ব্রিজের দুপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মদন উপজেলা ছাড়াও খালিয়াজুরি, আটপাড়া, মোহনগঞ্জ ও ইটনা উপজেলার একাংশের সাধারণ মানুষের শহরে যাওয়ার একমাত্র সড়ক এটি।
জানা যায়, ব্যস্ততম এ সড়কে বয়রাহালা নদীর ওপর ১৯৯৫ সালে বেইলি ব্রিজ নির্মিত হয়। অনেক পুরনো হওয়ায় বছরে ২-৩ বার ব্রিজের পাটাতন ধসে যায়। নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে ব্রিজের ধসে যাওয়া স্থানে পাটাতন বসান। আবার কয়েকদিন যেতে না যেতেই ব্রিজের পাটাতন ধসে যায়। সোমবার (২৫ নভেম্বর) রাতে ব্রিজের পাটাতন ধসে যাওয়ার ফলে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের কার্য-সহকারী মো. মোহন উদ্দিন তালুকদার বলেন, নেত্রকোনার মদন-খালিয়াজুরি সড়কের বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি অতি পুরাতন হওয়ায় টেনজাম, ডেকিং, নাট, পাটাতন দুর্বল হয়ে গেছে। অতিরিক্ত মালামাল নিয়ে যান চলাচল করলেই পাটাতন ধসে যায়। আমরা বছরে ২-৩ বার ব্রিজটি মেরামত করি। ব্রিজের ওপর দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ। তবে এর মেরামত কাজ চলছে।
মদন উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান বলেন, বয়রাহালা নদীর ওপর নির্মিত ব্রিজটি পুরনো হওয়ায় প্রায়ই পাটাতন ধসে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে গত অক্টোবর মাসে জেলা সমন্বয় সভায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙে বিশেষ ব্যবস্থায় দ্রত একটি পাকা ব্রিজ নিমার্ণের প্রস্তাব করা হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed