সাবেক এমপি গুলজার আহমদ’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্ত্রীর দাফনের আগেই মৃত্যুবরণ করলেন সিলেটের ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য গুলজার আহমদ (৮২)। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না- রাজিউন)।
এর আগে ২৪ নভেম্বর তার সহধর্মিনী সৈয়দা জেবুন্নেছা খাতুন ইন্তেকাল করেন। রাজনীতিবিদ গুলজার আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
১৯৭০ এর সাধারণ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে ন্যাপের প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৩ ও ১৯৭৯ সনে সুনামগঞ্জ-৩ আসন থেকে একই দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন। ১৯৯৬ এর নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে মরহুমের লাশ সিলেট নগরীর চৌকিদেখীর বাসায় এসে পৌঁছে। বুধবার বাদ আসর চৌকিদেখি জামে মসজিদে ও বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল(র.) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গুলজার আহমদের স্ত্রী সৈয়দা জেবুন্নেছা খাতুন ২৪ নভেম্বর সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed