‘মাদক সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়’
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: একজন মানুষ অসামান্য সম্ভাবনার আধার। একজন মানুষের মধ্যে কি লুকিয়ে আছে তার পরিপূর্ণ বিকাশ আমরা যদি ঘটাতে পারি তাহলে একজন মানুষ একেকজন সভ্যতা হিসেবে গড়ে উঠতে পারে। সেটা গড়ে তোলার পিছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মাদক। এজন্য জীবনবোধ জাগাতে হবে।
মঙ্গলবার কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী।
তিনি আরও বলেন, মাদক কেবল একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। বাংলাদেশ অতীতের যেকোন অবস্থান থেকে অনেকাংশে এগিয়েছে। কিন্তু এগুলো সব ধূলিস্যাৎ হয়ে যাবে যদি, এদেশের যুব সমাজ মাদক-সন্ত্রাসে ও জঙ্গীবাদে বুদ হয়ে থাকে। ইচ্ছা থাকার সত্তে¡ও মাদক গ্রহণের সুযোগ পাবে না মানুষ সেই অবস্থার সৃষ্টি করতে হবে। সরকারের এবং তার পুলিশ বাহিনীর নিকট আমার প্রশ্ন মাদক ঢুকছে কি করে বাংলাদেশে? মাদক উৎপাদন হচ্ছে গোল্ডেন ট্রাঙ্গাইলে, মিয়ানমারের লাউসে, গোল্ডেন ক্রিসেন্টে, পাকিস্তানে, আফগানস্থানে। সেখান থেকে কোন চোরা রাস্তা ধরে বাংলাদেশে মাদক ঢুকছে? সরকারের কাছে আমাদের অনুরোধ সমস্ত রাস্তা বন্ধ করে দিতে হবে।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফতের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) ড. খন্দকার মহিদ উদ্দীন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও ফারজানা আক্তারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বলেন, আমরা যারা মাদক নেই, এর মধ্যে অনেক সাবস্ট্যান্স থাকে। এটি সব সময় আপনাকে ঘোরের মধ্যে রাখবে, আপনি স্থির থাকতে পারবেন না। গাঁজা টান দিয়ে একতারা-দোতারা বাঁজানো যায় কিন্তু শরীর-জীবনের একতারা কিন্তু ছিড়ে যায়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কুষ্টিয়ার লালন একাডেমি ও বিশ্ববিদ্যালয় শিল্পীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed