Main Menu

সিলেটে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমাবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর কালীঘাট ও সুরমা মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ।

কালীঘাটে মেসার্স আব্দুল খালিক এন্ড সন্সকে মেয়াদ উত্তীর্ণ মাছের খাবার ও কীটনাশক রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে রঞ্জিত বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা ও সুরমা মার্কেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে আহার রেস্টুরেন্টে ১৫ হাজার টাকাসহ মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স আব্দুল খালিক এন্ড সন্স থেকে মেয়াদ উত্তীর্ণ ১১ বস্তা মাছের খাবার ও কিছু কীটনাশক উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব সিলেটের সদস্য পাপিয়া রায় ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফয়জুল্লাহ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে কোথাও বেশি দামে পণ্য বিক্রি বা কোন অনিয়ম দেখা গেলে বা অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেলে কেউ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করলে সেখানেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।’

Share





Related News

Comments are Closed