Main Menu

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি-শায়েস্তাগঞ্জ সড়কের বদরগাজী গাংপাড় নামকস্থানে সোমবার দুপুর দেড়টার দিকে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আক্কাছ মিয়া (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আক্কাছ মিয়া উপজেলার বদরগাজী (কাঠালবাড়ী) গ্রামের সিরাজ মিয়া সরদারের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাছ মিয়া দুবাই প্রবাসী। গত ছয় মাস আগে দেশে ফিরেছেন। সোমবার পার্শ্ববর্তী হলহলিয়া গ্রামে মোঃ সোলাইমান মিয়ার বিয়ের দাওয়াতে যাবার জন্য বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। এসময় গাংপাড় নামকস্থানে রাস্তার পাশে বালুর স্তুপের কাছে একটি বালু বোঝাই ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা তিনি যান।

Share





Related News

Comments are Closed