নিউ জিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে রোববার ভোরে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
রোববার স্থানীয় সময় সকাল ৫টা ৩৪ মিনিটে আঘাতহানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রে। স্থানীয় ৫ হাজারের বেশি লোক এই ভূকম্পন অনুভব করে। এখন পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের প্যালেনটি উপসাগরের টি কাহা থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৫০ কিলোমিটার দুরে সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
ভূমিকম্পের প্রথমে মাত্রা ছিল ৫.৩ পরের কম্পনে তা বেড়ে দাঁড়ায় ৫.৯ মাত্রা। সমুদ্রের ১১৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed