বনের ঝোঁপে মিলল নবজাতক!
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে বনের ঝোঁপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে উপজেলা সদরের মজলিশপুরের নিতাই দাসের বাড়ির পেছন থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ খবর দিলে আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করাই। নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল, ধারণা করা হচ্ছে হাসপাতাল কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত দাই দ্বারাই প্রসব করানো হয়েছে। পরে এখানে নবজাতককে ফেলে যাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে খবর নিচ্ছি।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed