হোটেলে সিসিকের অভিযান, ১২ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের একটি টিম লালবাজার এলাকার ড্রেন-নালা ও মাংসের দোকান পরিদর্শন করতে গেলে স্থানিয়রা মেয়রের কাছে অভিযোগ করেন আজাদ বোর্ডিংয়ে (আবাসিক হোটেল) দিনে-রাতে চলে অসামাজিক কার্যকলাপ।
স্থানিয়দের অভিযোগের ভিত্তিতে মেয়র আরিফুল হক চৌধুরী আজাদ বোর্ডিংয়ে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপের আলামত পান। এসময় তিনি কোতোয়ালী মডেল থানা পুলিশ ও এসএমপি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
পরে মেয়রের উপস্থিতিতে হোটেল থেকে ৫ নারী ও ৭ জন পুরুষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় সিলগালা করে দেয়া হয় আজাদ বোর্ডিং।
পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, পবিত্র এই নগরীকে কোন ভাবেই অপবিত্র করতে দেয়া হবে না। যারা এই অসামাজিকতার কাজে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযানে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গির, লাইসেন্স পরিদর্শক মো: আসাদুজ্জামান, রুবেল আহমদ নান্নু সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More




Comments are Closed