সিলেটে আন্তর্জাতিক পুরুষ অধিকার দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগ ও মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ২টায় নগরীর জেলা পরিষদের সামনে র্যালি পরবর্তী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সভাপতি এডভোকেট কাজী মঈন উদ্দীন আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সালমান উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ফজলুল হক সেলিম।
বিভাগীয় সেক্রেটারী এডভোকেট আনিসুল হক এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার রানা, ফাউন্ডেশনের মহানগর সদস্য সচিব ইফতেখার মাহমুদ, এডভোকেট এম.এ সালেহ, এডভোকেট মাজেদ আহমদ, এডভোকেট এস.কে পাল, এডভোকেট ফাহাদুল ইসলাম ফাহিম, এডভোকেট জাকির হাসান, এডভোকেট শিব্বির আহমদ, এডভোকেট মুবারক হোসেন, এডভোকেট কাওছার আহমদ, আসক ফাউন্ডেশনের সিলেট মহানগর সেক্রেটারী শিব্বির আহমদ, শাওন হোসেন, আকমল হোসেন, শাহজাহান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বের ৫০টিও অধিক দেশে আজ বিশ্ব পুরুষ অধিকার দিবস পালিত হচ্ছে। নারীদের পাশাপাশি আজ পুরুষরা নির্যাতনের শিকার। আমাদের এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। পুরুষ অধিকার বাস্তবায়ন এখন সময়ের দাবী। বক্তারা পুরুষ অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে মন্ত্রণালয় গঠনের দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed