ইবি’র ‘বি’ ইউনিটে পাশের হার ১১.২৮ শতাংশ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ১১.২৮ শতাংশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
ইউনিট সূত্রে, কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫ টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৪ হাজার ৯ শত ৫৫ জন। লিখিত পরীক্ষায় শর্ত শিথিলের পর উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৮১৫জন শিক্ষার্থী। পরীক্ষায় পাশের হার ১১.২৮ শতাংশ।
ফলাফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবছর ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে ইংরেজিতে ১২ নম্বর এবং বাংলা বিভাগে ভর্তি হতে হলে বাংলায় ১২ নম্বর পেতে হবে। এছাড়াও আইন, অর্থনীতি, লোক-প্রশাসনসহ অন্যান্য বিষয়ে ভর্তির ইংরেজিতে ৮ নম্বর শর্ত রাখা হয়েছে।
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ১ম, ২য় ও ৪র্থ শিফটে লিখিত পরীক্ষায় পাশের শর্ত ৭ থেকে কমিয়ে ৪ নম্বর এবং ৩য় শিফটে ৩ নম্বর করা হয়েছে।
ফলাফল, সাক্ষাৎকার, ভর্তিসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed