সিলেটে এক কেজি পেঁয়াজের জন্য দীর্ঘ লাইন!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তিনটি পয়েন্টে সোমবার সকাল ১০টা থেকে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আদালতের নির্দেশনা অনুসারে র্যাবের অভিযানে আটক ভারত থেকে অবৈধপথে আসা ৭ টন পেঁয়াজ সেখানে বিক্রি করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে নগরের আম্বরখানা, কিন ব্রিজের মোড় ও দক্ষিণ সুরমা মার্কাস মসজিদ মোড়ে ৩টি ট্রাকের মাধ্যমে ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ বিক্রি শুরু হয়। তবে ভোর থেকেই তিন স্থানেই লাইন ধরে পেঁয়াজের অপেক্ষা করতে থাকেন ক্রেতা সাধারণ।
ফলে নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে তিন স্থানই। এ সময় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইনও পড়ে যায়।
টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed