লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলেন মেয়র আরিফ!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এককেজি পেঁয়াজ পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার বেলা পৌনে ২টার দিকে তিনি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাক থেকে ৪৫ টাকা দরে এক কেজি পেঁয়াজ কিনেছেন।
এর আগে বেলা ১২টায় নগরের ক্বিনব্রীজের নিচে ট্রাকসেলের লাইনে দাঁড়ান মেয়র। এসময় মেয়রকে দেখে অনেকটাই অবাক হন সাধারণ ক্রেতারা। মেয়র লাইনে দাঁড়ানোর পর সিসিকের কয়েকজন কাউন্সিলরও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করেছেন।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আমার নিজেরও ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের জন্য মানুষ অস্থির। আমার ঘরেও নেই পেঁয়াজ। ৪৫ টাকায় টিসিবি পেঁয়াজ বিক্রি করছে খবর পেয়েই এখানে আসি। এখন জনসাধারণের সাথে আমিও পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।’
উল্লেখ্য, সোমবার সকাল থেকে নগরীর রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। আদালতের নির্দেশনা অনুসারে র্যাবের অভিযানে আটক ভারত থেকে অবৈধপথে আসা ৭ টন পেঁয়াজ সেখানে বিক্রি করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed