Main Menu

সিলেটে চাহিদা স্থানীয় বাজার’র যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে সিলেটে যাত্রা শুরু করেছে চাহিদা স্থানীয় বাজার। বর্তমান সমাজের ব্যস্ততার ফাঁকে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ যেন তার নিত্য প্রয়োজনীয় জিনিষ ঘরে বসে অনায়াসেই কেনাকাটা করতে পারে এমন লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই চাহিদা স্থানীয় বাজারের যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যে ৬টায় ‘‘চাহিদা ডটকম ডট বিডি” এর সিলেট শাখার উদ্বোধন করা হয়।

সিলেটে চাহিদার স্থানীয় এজেন্ট সেবুল মিয়ার সভাপতিত্বে ও মোরশেদুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজ সেবক মো. সাহেদুর রহমান সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিপনন বিভাগের প্রধান মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সমাজ সেবক সেকু আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখন থেকে সিলেটের মানুষ রোজকার কাঁচা সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় গ্রোসারীর সকল কেনাকাটা ঘরে বসে সেরে নিতে পারবেন। এমনকি ইলেক্ট্রিশিয়ান কিংবা মিস্ত্রী সহ সকল দরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই সেবা পরবর্তীতে পুরো জেলা জুড়ে ছড়িয়ে দিবে বলে প্রতিষ্ঠানটির এজেন্ট সেবুল মিয়া জানিয়েছেন।

আগত সুধীজনেরা তাদের শুভেচ্ছা বক্তব্যে অনলাইন গ্রোসারী শপ চাহিদা স্থানীয় বাজার-এর মান বজায় রাখার পরামর্শ দেন।

এখন থেকে সিলেটবাসী ঘরে বসে তাদের দৈনিক কেনাকাটা সেরে ফেলতে পারবেন www.chahida.com.bd লিঙ্ক থেকে।

Share





Related News

Comments are Closed