পিয়াইন নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপার গ্রামে নিখোঁজের ৪ মাস পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হোসেন মিয়া (২৮) নয়াগাঙ্গেরপার গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পিয়াইন নদীর মুমিনপুর এলাকায় তার লাশটি ভেসে ওঠে। এসময় স্থানীয়রা থানা পুলিকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ এবং পারিবারিক সুত্রে জানা যায়, চলতি বছরের ১০ জুলাই রাত ১১টায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে হোসেন মিয়া জাফলং এলাকায় পিয়াইন নদীতে তলিয়ে যায়। পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। দীর্ঘ ৪ মাস পর অবশেষে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পিয়াইন নদীর মুমিনপুর এলাকায় তার লাশ ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশের এসআই মুহিবুর রহমানসহ পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, পিয়াইন নদীতে ভেসে ওঠা লাশের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed