Main Menu

বিশ্বনাথে মহিলার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার পল্লীতে পুকুর থেকে হাত-পা বাধা অজ্ঞাতনামা এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রমের আবদুল গফুরের বাড়ির পুকুর থেকে ওই মহিলার হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।

অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, উপজেলার দুর্লভপুর গ্রামের আবদুল গফুর গরুর খাবারের জন্য শুক্রবার সকালে পুকুরে পানি আনতে যান। এ সময় পুকুরে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে অবহিত করেন। নিহত মহিলার আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। পুলিশের প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ওই মহিলাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed