সিলেট নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ছড়ারপার এলাকায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সানি (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
জানা গেছে- সানির মা একটি বেসরকারি ক্লিনিকে আয়ার চাকরি করেন। বৃহস্পতিবার বিকেলে কাজে গিয়ে রাত ১১ টার দিকে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে ঘরের দরজা লাগানো। এ অবস্থায় অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ওসি সেলিম মিয়া জানান, সানির লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে সে লিখে- “আমি মরতে চাইনি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওই চিরকুটে সে মায়ের কাছে ক্ষমাও চায়।”
মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed